
লো-কার্ব, লো-ফ্যাট, কিটো, হাই প্রোটিন এই শব্দগুলো এখন তরুণ প্রজন্মের কাছে খুবই পরিচিত। বেশিরভাগ মানুষই মনে করেন, ওজন কমাতে হলে প্রোটিন বেশি এবং কার্বোহাইড্রেট কম খাওয়া দরকার।
আবার কেউ কেউ মনে করেন, চর্বি বা ফ্যাট বাদ দিলে মেদ ঝরে দ্রুত। কিন্তু প্রশ্ন হলো মেদ কমাতে আসলে কোনটা বাদ দেওয়া জরুরি,কার্বোহাইড্রেট নাকি ফ্যাট? দু’ ধরনের ডায়েটের পার্থক্য ও কার্যকারিতা খাদ্যাভাসে বাদ পড়ে চিনি, মিষ্টি, আইসক্রিম, ভাত, রুটি, পাস্তা ও ময়দার খাবার। অর্থাৎ শরীরের তাৎক্ষণিক শক্তির উৎস কার্বোহাইড্রেট। এর পরিবর্তে শরীর চালাতে নির্ভর করা হয় প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটসমৃদ্ধ খাবারের ওপর। যেমন প্রোটিন ও ফ্যাটের মাধ্যমে প্রয়োজনীয় ক্যালরি সরবরাহ হয়, ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।টাইপ-২ ডায়াবেটিস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ও ফ্যাটি লিভার-এর মতো সমস্যায় আক্রান্তদের জন্য এই ডায়েট কার্যকর।শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়, ফলে শর্করার মাত্রা স্বাভাবিক থাকে। কার্বোহাইড্রেট শরীরে জল ধরে রাখে; তাই কম খেলে ওজন দ্রুত কমে যায়। আবার,লো-ফ্যাট ডায়েট।এই খাদ্যাভাসের উদ্দেশ্য হলো চর্বিযুক্ত খাবার বাদ দেওয়া। ঘি, মাখন, ক্রিম, লাল মাংস ইত্যাদি এড়িয়ে চলা হয়।এর পরিবর্তে ফল, সবজি ও দানাশস্য খাওয়ার পরামর্শ দেওয়া হয়।এদিকে,এক গ্রাম ফ্যাটে প্রায় ৯ ক্যালরি থাকে, যা প্রোটিন বা কার্বোহাইড্রেটের দ্বিগুণ। তাই ফ্যাট কমালে ক্যালরি গ্রহণও কমে। শাকসবজি, ফাইবার ও দানাশস্য বাড়ালে রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। হার্টের স্বাস্থ্য ভালো থাকে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।যাদের গলব্লাডার অপারেশন, অগ্ন্যাশয়ের সমস্যা, বা হজমে দুর্বলতা আছে, তাদের জন্য এই ডায়েট বিশেষ উপযোগী।তবে মনে রাখতে হবে, ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডের মতো ভালো ফ্যাট শরীরের জন্য প্রয়োজনীয়। তাই একেবারে ফ্যাটমুক্ত খাবারও স্বাস্থ্যকর নয়।তাহলে কোন খাদ্যাভাসটি বেছে নেবেন? গবেষণায় দেখা গেছে, লো-কার্ব ও লো-ফ্যাট উভয় ডায়েটেই ওজন কমে এবং ফলাফল প্রায় সমান।
তবে কোনটি আপনার জন্য ভালো হবে, তা নির্ভর করে বয়স, শারীরিক অবস্থা ও প্রয়োজনের ওপর। শরীর বুঝে, বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ডায়েট অনুসরণ করাই নিরাপদ। পুষ্টিবিদরা বলেন, ওজন কমানোর লক্ষ্য থাকলেও ধীরে ও সঠিক উপায়ে এগোনোই শ্রেয়। সঠিক পরিমাণে আহার, নিয়মিত হাঁটাহাটি ও শরীরচর্চা এগুলিই দীর্ঘমেয়াদি স্বাস্থ্য রক্ষায় কার্যকর।
