নিম্নচাপের ভ্রুকুটি, তাপমাত্রা বৃদ্ধি

0
143
Mercury falls in Kolkata, winter grips the district
Mercury falls in Kolkata, winter grips the district

বঙ্গোপসাগরে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। সকালে হালকা হালকা শীতের আমেজ অনুভূত হলেও বেলা হতেই তাপমাত্রা কিছুটা বেড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে।

শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ারও ইঙ্গিত রয়েছে তার। গোটা বিষয়ের দিকে নজর রাখছে মৌসম ভবন। তবে বাংলায় এই নিম্নচাপের প্রভাব পড়ার আশঙ্কা নেই। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন খুব একটা তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা কম। নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনাও নেই। আগামী ৪-৫ দিন ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা। শুধু রাতে-সকালেই মিলবে ঠান্ডার আমেজ। মধ্য ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীত আসবে না।

উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দুদিন হালকা থেকে মাঝারি কুযাশায় ঢাকতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের কয়েটি এলাকাও।

ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক