গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata নিম্নচাপ, ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

    নিম্নচাপ, ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

    0
    106
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। সেই বৃষ্টির পরিমাণ আগামী দিনে আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
    হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের আগামী শুক্র ও শনিবার মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি।
    জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে। চলবে ঝোড়া হাওয়া। সিকিমেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।