গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata বঙ্গোপসাগরে নিম্নচাপ, কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

    বঙ্গোপসাগরে নিম্নচাপ, কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

    0
    95
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে মঙ্গলবার বিকালে শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

    তাই কিছুটা হলেও তাপমাত্রা কমতে পারে। শহরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ দশমিক ৯ ডিগ্রি বেশি। সোমবার তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির কাছাকাছি।

    আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনটাই পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।