সাগরে নিম্নচাপ, তাপমাত্রায় হেরফের নয়, কুয়াশাও 

0
173
Low pressure in the ocean, no change in temperature, fog
Low pressure in the ocean, no change in temperature, fog
দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার জন্য পশ্চিমবঙ্গে তাপমাত্রার হেরফের হচ্ছে না এখনই। তেমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে।
সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন তাপমাত্রা একই থাকবে। তবে উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণের জেলাগুলিতে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনাতেও কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে শনিবার হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এই সতর্কতা থাকবে মালদায়।
ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক