গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata ষষ্ঠী-সপ্তমীতে নিম্নচাপের ভ্রুকুটি! ভাসতে পারে কলকাতা

    ষষ্ঠী-সপ্তমীতে নিম্নচাপের ভ্রুকুটি! ভাসতে পারে কলকাতা

    0
    62
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    মহালয়ার সকাল থেকেই কোথাও কোথাও বৃষ্টি, আবার কোথাও রোদ। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন মায়াননমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি সোমবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে পৌঁছানোর আশা করা হচ্ছে। এরপর ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে।

    আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলার আকাশ আংশিক থেকে পুরোপুরি মেঘলা থাকবে এবং ৩০-৪০ কিমি গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেখানে কিছু অংশে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ও বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হবে। বুধবার এই তিন জেলায় সঙ্গে বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে ক্রমশ বৃষ্টির পরিমাণ কমতে থাকবে।

    সব জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা বাতাস বইবে। সোমবার পার্বত্য এলাকা, মালদহ ও দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে, তবে শুক্রবারে দার্জিলিংয়ে আবার ভারী বৃষ্টি হতে পারে।