গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata সাগরে নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণে ভারী বৃষ্টির শঙ্কা

    সাগরে নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণে ভারী বৃষ্টির শঙ্কা

    0
    114
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার সহাবস্থান। রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে ২৭ তারিখ মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। এর জেরে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে।
    ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। তবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এখনই দেখছে না আলিপুর আবহাওয়া দফতর। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন ঝড়বৃষ্টি চলবে। এরইমধ্যে বর্ষা নিয়ে সুখবর শোনাল হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টায় ভারতের মূল ভখণ্ড কেরলে ঢুকে পড়বে বর্ষা।
    ইতিমধ্যেই দক্ষিণ আরব সাগর, মালদ্বীপ সংলগ্ন এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়েছে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে সোমবার পর্যন্ত। বুধবার থেকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।