গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata নিম্নচাপ, বড়দিনেও অমিল শীতের আমেজ 

    নিম্নচাপ, বড়দিনেও অমিল শীতের আমেজ 

    0
    142
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে আগামী কয়েক দিনে আবার তাপমাত্রা বাড়তে পারে। ফলে বড়দিনে ঠান্ডার আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের আশা নেই। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
    তবে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আর নেই। বরং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে তার পরের দু’দিনে আবার পারদ চড়বে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে।
    রবিবার পর্যন্ত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে আপাতত দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।