
উৎসবের মরশুমে ঋণের চাপ থেকে মধ্যবিত্তদের রেহাই দিতে ফের রেপো রেট অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির বৈঠক শেষে এবারও ৬.৫ রেপো রেট রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন গভর্নর শক্তিকান্ত দাস। এই নিয়ে টানা ১০ বার ত্রৈমাসিকে রেপো রেট অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক।ষষ্ঠীর সকাল অর্থাৎ বুধবার বৈঠকে বসেছিল শীর্ষ ব্যাঙ্কের ছয় সদস্যের আর্থিক কমিটি। সেখানেই স্থির হয় অপরিপর্তিত রাখা হবে রেপো রেট। তবে আর্থিক কমিটির এই বৈঠক চলবে আরও দু’দিন।যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয় রিজ়ার্ভ ব্যাঙ্ক, তাকেই রেপো রেট বলে।আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, আমেরিকার ফেডারেল ব্যাঙ্ক রেপো রেট কমালে তবে রেপো রেট কমাতে পারবে রিজার্ভ ব্যাঙ্ক।তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে। দেশের একাধিক খাদ্য পন্যের দাম আকাশ ছোঁয়া হয়ে গেলেও রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর দাবি করেছেন, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। কিন্তু বাজারে দোকানে তার কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না।









