মুখ্যমন্ত্রী হিসাবে শেষ হোলি ঃ অমিত মালব্য

0
928
ছবি সৌজন্য :রিপ্রেসেন্টেশনাল 
মুখ্যমন্ত্রী হিসাবে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের  শেষ হোলি, এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে অলআউট আক্রমণ করেছেন বিজেপি মুখপাত্র অমিত মালব্য। তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রী তথা রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। দোলে সংখ্যাগুরুদের উপর পুলিশি অত্যাচার হলে তার দায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই, হুঁশিয়ারি মালব্যের।
অন্য একটি পোস্টে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের কামালপুর গ্রামে সাম্প্রতিক একটি বিশৃঙ্খলার ঘটনা ভিডিও প্রকাশ করেছেন অমিত মালব্য। সেই পোস্টে তিনি লিখেছেন, রাম নারায়ণ সংকীর্তন চলাকালীন একদল দুষ্কৃতী হামলা চালিয়ে দেবদেবীদের বিগ্রহকে গুঁড়িযে দিয়েছে ।
বারুইপুর, যাদবপুর এবং মুর্শিদাবাদেও একই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে দোল পূর্ণিমায় বিধিনিষেধ জারি করেছে পুলিশ, অভিযোগ মালব্যের। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর মুখ্যমন্ত্রী প্রয়াস রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি সুর অমিত মালব্যের।