
উপত্যকায় জঙ্গিদের ঝরানো রক্তের বদলা নেওয়া হবে। জঙ্গিদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা।
তিনি বলেছেন, জঙ্গিদের ঘাঁটি নির্মূল করার জন্য নিরাপত্তা বাহিনীকে যাবতীয় ক্ষমতা প্রয়োগের অনুমতি দেওয়া হচ্ছে। কাশ্মীরের-মাটিতে আর কোনও জঙ্গি যাতে নিরীহ মানুষের খুন করতে না পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিধানসভা ভোট মিটতে না মিটতেই বারামুল্লা, গান্ডেরবাল, পুলওয়ামায় লাগাতার হামলা শুরু করেছে জঙ্গিরা। ইতিমধ্যেই কয়েক জন জওয়ান সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। পাকিস্তানকে নিশানা করে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে লাগাতার জঙ্গি পাঠিয়ে কাশ্মীরে হামলা চালাচ্ছে পাকিস্তান। সেনা জওয়ান ও নিরীহ নাগরিকদের প্রাণ কেড়ে নিচ্ছে। অনেক রক্ত ঝরিয়েছে জঙ্গিরা।
এবার প্রতিটি ফোটা রক্তের বদলা নেওয়া হবে। জঙ্গিদের নির্মূল করা হবে।








