গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Entertainment হানিয়ার বিরুদ্ধে পদক্ষেপ, বিপাকে দিলজিৎ 

    হানিয়ার বিরুদ্ধে পদক্ষেপ, বিপাকে দিলজিৎ 

    0
    116
    ছবি সৌজন্যে : এক্স

    সরদার জি থ্রি ছবিকে ঘিরে বিবাদ ক্রমশ বাড়ছে। কারণ, এই ছবিতে আছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। আর এই বিবাদে প্রবলভাবে জড়িয়ে পড়েছেন পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সরদার জি থ্রি ছবির আরেক অভিনেত্রী নীরু বাজওয়া এবার পাকিস্তানি অভিনেত্রীর বিরুদ্ধে এক বড়সড় পদক্ষেপ নিয়েছেন। আর এতে আরও বিপাকে পড়েছেন দিলজিৎ।

    সরদার জি থ্রি ছবির ট্রেলার মুক্তির পর থেকে বিতর্ক দানা বেঁধেছে।ছবির ট্রেলারে পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরকে দেখে সবাই ক্ষোভে ফেটে পড়েছেন। হানিয়া পাকিস্তানের বেশ জনপ্রিয় অভিনেত্রী। পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর সাধারণ মানুষ ভারতীয় ছায়াছবিতে হানিয়াকে আরও মেনে নিতে পারেননি। নেট জনতারা দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে হানিয়ার কাস্টিংকে অন্যায় বলে মনে করছেন।আর তাঁরা সরদার জি থ্রি ছবিকে বর্জনের আওয়াজ দিয়েছিলেন।হানিয়া আমিরকে ঘিরে বিতর্কের কারণে পাঞ্জাবি ছবিটি ভারতে মুক্তি করা হয়নি। তবে ২৭ জুন সরদার জি থ্রি’-কে বিদেশে রিলিজ করা হয়েছে। এই অবস্থায় এবার অভিনেত্রী নীরু বাজওয়া এই ছবি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সরদার জি থ্রি ছবিসংক্রান্ত সব পোস্ট তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে হঠাৎ মুছে ফেলেছেন। শুধু তাই নয়, নীরু বাজওয়া পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন।নীরুর এই পদক্ষেপকে সোশ্যাল মিডিয়ার একাংশ সমর্থন করছেন।

    এদিকে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ,এফডব্লিউআইসিই,বর্ডার টু ছবির নির্মাতাদের চিঠি লিখে দিলজিতের কাস্টিং নিয়ে ভাবনাচিন্তা করার কথা জানিয়েছিলেন। এফডব্লিউআইসিই, সানি দেওল, ভূষণ কুমারকে আলাদা আলাদা চিঠি লিখে এই দেশভক্তিমূলক ছবিতে দিলজিতের অভিনয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।