গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National সিপিএম-র নতুন সাধারণ সম্পাদক এম এ বেবি 

    সিপিএম-র নতুন সাধারণ সম্পাদক এম এ বেবি 

    0
    159
    ছবি সৌজন্যে : এক্স
    সিপিএমের সাধারণ সম্পাদক পদে সীতারাম ইয়েচুরির উত্তরসূরী হিসেবে বেছে নেওয়া হয়েছে কেরলের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ এম এ বেবি। দলের শীর্ষপদ দখলের লড়াইয়ে বেবি ছাড়াও বৃন্দা কারাট, মহম্মদ সেলিমদের নাম শোনা যাচ্ছিল। কিন্তু শেষমেশ কেরল লবির উপর ভরসা রেখে তুলনামূলকভাবে কম জনপ্রিয় বেবির উপর আস্থা রেখেছে পার্টি।
    সীতারাম ইয়েচুরির প্রয়াণের পর থেকেই সিপিএমের সাধারণ সম্পাদকের পদটি ফাঁকা ছিল। এতদিন প্রকাশ কারাট কাজ চালাচ্ছিলেন পলিটব্যুরোর সমন্বয়ক হিসাবে। কেরলের প্রাক্তন মন্ত্রী ও রাজ্যসভার প্রাক্তন সদস্য এম এ বেবি। তবে বেবির ক্ষেত্রে বাধা তাঁর পরিচিতি। সেই সঙ্গে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বেবিকে কতখানি মেনে নেবেন তা নিয়ে পার্টির অন্দরে সংশয় রয়েছে।
    কারণ একটা সময় তিনি বিজয়নের বিরোধী শিবিরের লোক বলে পরিচিত ছিলেন। তবে সেভাবে বিকল্প মুখ না থাকায় বেবিকেই সাধারণ সম্পাদক হিসাবে বাছার সিদ্ধান্ত নিল পার্টি।এদিকে সূত্রের খবর, বয়স পেরিয়ে যাওয়ার পরও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে রেখে দেওয়া হচ্ছে পলিটব্যুরোতে। পলিটব্যুরোতে পশ্চিমবঙ্গ থেকে জায়গা পাচ্ছেন শ্রীদীপ ভট্টাচার্য।