ম্যাকবুক-আইপ্যাডের দাম বাড়লো

0
13
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

শক্তিশালী সাপ্লাই চেইন থাকার পরও মেমোরি চিপের চড়া মূল্যের ধাক্কা এড়াতে পারল না অ্যাপল। বিশ্ববাজারে চিপের সরবরাহ ঘাটতি ও ক্রমাগত খরচের কারণে আইপ্যাড ও ম্যাকবুকসহ কিছু জনপ্রিয় ডিভাইসের দাম বাড়িয়েছে কোম্পানিটি।দাবি করা হচ্ছে,এআই শিল্পের ডেটা সেন্টার সম্প্রসারণের কারণে মেমোরি ও স্টোরেজ চিপের আকাশচুম্বী খরচের ধাক্কা থেকে তারা আর গ্রাহকদের সুরক্ষা দিতে পারছে না।

তবে,অ্যাপলের আয়ের মূল উৎস আইফোনের ওপর এ দামবৃদ্ধির কোনো প্রভাব পড়বে না। তবে সাশ্রয়ী উইন্ডোজ ও ক্রোমবুক ল্যাপটপের সঙ্গে বাজারে প্রতিযোগিতা করতে আসা কোম্পানিটির সবচেয়ে সাশ্রয়ী দামের ল্যাপটপ,নিও-এর প্রারম্ভিক দামে সরাসরি প্রভাব ফেলবে। বাজারে আসার কেবল কয়েক মাসের মাথায় ল্যাপটপটির শুরুর দাম ৫৯৯ ডলার থেকে বেড়ে দাঁড়াবে ৬৯৯ ডলারে। এ দামবৃদ্ধি থেকে প্রমাণ মেলে, গোটা বিশ্বে সবচেয়ে ঈর্ষণীয় ও শক্তিশালী সাপ্লাই চেন নেটওয়ার্ক থাকার পরও অ্যাপলের মতো মূল্যবান কনজিউমার ইলেকট্রনিক্স কোম্পানিও মেমোরি চিপের এ অস্বাভাবিক দামবৃদ্ধি থেকে রেহাই পেল না।

এদিকে,চিপের এ বাড়তি দাম এরইমধ্যে স্মার্টফোন ও পিসি বিক্রির পূর্বাভাসের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। সাম্প্রতিক মাসগুলোতে মাইক্রনের মতো মেমোরি চিপ নির্মাতারা এনভিডিয়া’র মতো এআই চিপমেকারদের বিভিন্ন অর্ডারকে বেশি প্রাধান্য দিচ্ছে।