
কত টাকা চান, নির্যাতিতার পরিবারকে জিজ্ঞেস করেছেন মদন মিত্র। আর জি করের নির্যাতিতার পরিবারকে তৃণমূল নেতাদের আক্রমণের তালিকায় এবার সংসযোজন কামারহাটির তৃণমূল বিধায়ক।
নির্যাতিতার পরিবার টাকা চান কিনা জানতে চেয়ে কামারহাটির বিধায়কের খোঁচা সবকিছু টাকা দিয়েই ঢাকা যায়। নির্যাতিতার পরিবার বাম-বিজেপির কথায় চিত্রনাটা বদল করছেন বলেও দাবি করেছেন তিনি। নির্যাতিতার বাবা মা রাজনীতি করছেন বলে দাবি করে মদন মিত্র উপনির্বাচনে প্রার্থী হওয়ারও পরামর্শ দিয়ে কার্যত খোঁচা দিয়েছেন। কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ও অভয়ার পরিবারকে আক্রমণ করেছেন। তাঁর কথায় শুধু সংবাদমাধ্যম গুরুত্ব দেয়, আর কেউ গুরুত্ব দেয় না।
নিজের বক্তব্যে অনড় থেকেই কুণাল ঘোষ ফের বলেছেন বাম-অতিবাম তৃণমূলের বিরুদ্ধে কুৎসার রাজনীতি করছে। আর জি করকাণ্ডে মৃতার পরিবার তাদের হাতে ব্যবহৃত হচ্ছেন। একবার বলছেন উই ওয়ান্ট সিবিআই, পরে বলবেন উই ডোন্ট ওয়ান্ট সিবিআই।
