পুর নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ইডি দফতরে মদন

0
13
ছবি সৌজন্যে : নিজস্ব
পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে মদন মিত্র। পরনে সাদা পাজামা-পাঞ্জাবি, চোখে সানগ্লাস। গাড়ি থেকে নেমেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মদন মিত্র বলেছেন, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন। যা নথি আনতে বলেছে, সব এনেছেন।
বুধবার বেলা ১১টা নাগাদ কলকাতার বাড়ি থেকে বের হতে দেখা যায় বিধায়ক-কে। সেখান থেকেই সোজা পৌঁছে বেলা ১২টা নাগাদ পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। এর আগে ১৪ জুলাই মদন মিত্রর স্ত্রী এবং দুই ছেলেকে ইডি নোটিস পাঠায়।
পরদিনই শিবির বদলে ঋতব্রত-তৃণমূল-এ চলে যান কামারহাটির বিধায়ক। পুর নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু আগেই হাজিরা দিয়েছে মদন মিত্রের গোটা পরিবার। ইডি সূত্রের খবর, কামারহাটি পুরসভাতে গ্রুপ সি, গ্রুপ ডি-তে নিয়োগ করা হয়েছিল এবং এই নিয়োগ ও যোগ্য প্রার্থীদের-কে করা হয়েছিল যার ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল এবং এই টাকা মদন মিত্র এবং মদন মিত্রের পরিবারের অ্যাকাউন্টে গেছে। সেই টাকা সংক্রান্ত জিজ্ঞাসাবাদ মামলায় চলছে।