গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata ‘বাক্যবলে কাজ না হলে বাহুবল’, হুঁশিয়ারি মদনের

    ‘বাক্যবলে কাজ না হলে বাহুবল’, হুঁশিয়ারি মদনের

    0
    111
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাক্যবলে কাজ না হলে বাহুবল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বাম ছাত্রদের হুঁশিয়ারি দিতে এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।
    মদন মিত্র বলেছেন, অনেক সমস্যা যেখানে বাক্যবলে কাজ হয় না, বাহুবল প্রয়োগই একমাত্র উৎকৃষ্ট পন্থা। মদনের বক্তব্য, কিছু দেওয়ার দরকার নেই। ওষুধের প্যাকেট বের করলেই সব হাওয়া হয়ে যাবে। তিনি আরও বলেছেন, বহুদিন থেকেই দেশবিরোধী দলের আখড়া ছিল। এখনও যা করছে এরা তাতে মানুষের থেকে এমনই বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষ এসব পছন্দ করেন না। তাঁরা সব নাটক বুঝে গেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার সম্মেলনে যোগ দিতে গিয়ে একাংশ ছাত্রর বিক্ষোভের মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক কলেজ পড়ুয়ার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় জখম হন আরও এক পড়ুয়া।
    পাল্টা হিসেবে বামেদের ছাত্র সংগঠনের বিরুদ্ধে বিশৃঙ্খলা করার অভিযোগ এনেছে তৃণমূল। তারপর থেকেই চলছে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির হুমকি।