কিছু কর্মী দলকে খুবলে খেয়েছেন, বিস্ফোরক মদন

0
105
ছবি সৌজন্যে : নিজস্ব
কিছু কর্মী আছেন যারা দলকে খুবলে খেয়েছেন। কর্মিসভা থেকে দলের একাংশকেই আক্রমণ করেছেন মদন মিত্র।
কামারহাটির ওই কর্মিসভা থেকে মদন মিত্র আরও বলেছেন এখানে অন্তত ৪০ শতাংশ তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছেন। এঁদের মধ্যেই কিছু কর্মী আছেন যাঁরা তৃণমূল দলটাকে খুবলে নিয়েছেন। মদন মিত্র আরও বলেছেন এমন কেউ নেই যাঁদের তৃণমূলের জুতোর তলায় গিয়ে আশ্রয় নিতে হবে। তার কারণ বাঁচানোর মত কোনও বাবা পাশে দাঁড়াবে না। মদন মিত্র ব্লক সভাপতিদের নির্দেশ দিয়েছেন প্রত্যেক ওয়ার্ডে ধরে ধরে রিপোর্ট নিতে। কারা মিটিং মিছিলে আসছেন না, সভায় থাকছেন না তাঁদের চিহ্নিত করতে হবে।
এর আগেও একাধিকবার দলের একাংশকে আক্রমণ করেছেন মদন মিত্র। দলীয় পদ নিয়ে টাকার খেলা চলছে বলে অভিযোগ করেছিলেন কামারহাটির বিধায়ক।