
সকাল থেকেই প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থীরা। প্রচারের আগে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। নিজের জয়ের ব্যাপারে একশ শতাংশ আশাবাদী মদন মিত্র তৃণমূলের অন্য প্রার্থীদেরকেও জেতাতে রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন।
প্রচারে ছিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূলের অভিনেত্রী প্রার্থী লাভলি মৈত্র। ওই কেন্দ্রে এবারও তাঁকে টিকিট দিয়েছে তৃণমূল। নিজের হাতে দেওয়ালও লিখেছেন। জানিয়েছেন এলাকার উন্নয়নকে আরও এগিয়ে নিতে চান তিনি। বৃহস্পতিবার প্রচারে ছিলেন তৃণমূলের আরেক অভিনেত্রী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরনগর কেন্দ্র থেকে এবারও প্রার্থী হয়েছেন তিনি।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নিজের জন্য নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে ভোট চাইতে এসেছেন। বীরভমের হাসনে বৃহস্পতিবার থেকে প্রচার শুরু করেছেন ফাইজুল হক। যিনি কাজল শেখ নামে পরিচিত।
