গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National সংসদীয় কমিটির বৈঠকে গরহাজির সেবি প্রধান

    সংসদীয় কমিটির বৈঠকে গরহাজির সেবি প্রধান

    0
    122
    বিরোধীদের আশঙ্কা সত্য প্রমাণিত করে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকে গরহাজির থেকেছেন শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি-প্রধান মাধবী পুরী বুচ। ঘটনার জেরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপি এবং কংগ্রেসের।
     মাধবী পুরী বুচের বিরুদ্ধে সম্প্রতি একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে। এই আবহেই তাঁকে পিএসির পর্যালোচনা বৈঠকে তলব করা হয়েছিল। কিন্তু পিএসির চেয়ারম্যান তথা কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপালকে চিঠি লিখে জানিয়েছেন, জরুরি কাজের কারণে বৈঠকে হাজিরা দিতে পারছেন না তিনি। মাধবী পুরী বুচের অনুপস্থিতির কারণে কেসি বেণুগোপাল বৈঠক মুলতুবি করে দিলে বিজেপি এবং বিরোধী সাংসদদের বাদানুবাদ হয়েছে। কেসি বেণুগোপাল বলেছেন, কমিটির প্রথম বৈঠকেই তাঁরা নিয়ন্ত্রক সংস্থাগুলির কাজ পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁরা সেবির পর্যালোচনার জন্য একটি সভা ডেকেছিলেন। সংশ্লিষ্টদের কাছে একটি নোটিস পাঠিয়েছিলেন। কিন্তু তাঁরা সভা থেকে অব্যাহতি চেয়েছিলেন, যা প্রত্যাখ্যান করেছেন। পিএসি চেয়ারম্যানের বক্তব্য, তাঁরা সেবি প্রধান এবং অন্য সদস্যদের কাছ থেকে তথ্য পেয়েছেন যে ব্যক্তিগত জরুরি কারণে মাধবী পুরী বুচ দিল্লি ভ্রমণের অবস্থায় নেই। অনুরোধটি যেহেতু একজন মহিলা করেছেন, তা বিবেচনা করে তাঁরা বৈঠকটি মুলতুবি রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
    ছবি : সংগৃহীত