
সর্বকালের অন্যতম সফল সিনেমা থ্রি ইডিয়টস-এ একসঙ্গে কাজ করেছেন দুজন। এর আগে ,রঙ দে বাসন্তী সিনেমাতেও দুজনকে একসঙ্গে দেখা গেছে।
তবে থ্রি ইডিয়টসে তাদের রসায়ন মুগ্ধ করেছে কোটি দর্শককে। পর্দার পাশাপাশি ব্যক্তিগত জীবনের বন্ধুত্বটাও বেশ দারুণ দুজনের।তাই র্যাঞ্চোকে বেশ ভালই চিনেন তার প্রিয় বন্ধু ফারহান। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিরের প্রসঙ্গে কথা উঠতেই আমিরের গোপন স্বভাব প্রকাশ্যে আনলেন মাধবন। দিয়েছেন খোঁচাও, মাধবন জানিয়েছেন,আমির খানের একটি স্বভাব রয়েছে যে তিনি মাঝেমধ্যেই মানিব্যাগ ছাড়া ঘুরতে বেরিয়ে পড়েন। মাধবনকে জিজ্ঞেস করা হয়েছিল, তারও কি সেই স্বভাব রয়েছে নাকি? শোনামাত্রই তার জবাব, না, একদম না।তিনি আমিরের মতো এতোটা বাড়াবাড়ি করেন না। আমির এসব করতে পারে কারণ তিনি এতবড় তারকা বলেই। নিজের মানিব্যাগ না নিলেও, আমিরের আশেপাশে যারা থাকে তারা টাকা দিয়ে দেন। এমন নয় যে আমির তাদের পরে সেইসব টাকা ফেরত দেন না।অবশ্যই দেন। তবে, মাধবন একা যাতায়াত করতেই বেশি পছন্দ করেন। দলবল নিয়ে হাঁটাটা একদম পছন্দ না তাঁর। মাধবনের যুক্তি,একা থাকলে মানুষের সঙ্গে আরও বেশি কথা বলতে পারবেন, তাদের আরও মন দিয়ে লক্ষ্য করতে পারবেন।অভিনেতা জানিয়েছেন,তিনি যদিও সবসময় মেপে খরচ করাতে বিশ্বাসী নন তবু একটা সীমারেখা টেনে দিয়েছেন। উল্লেখ্য দক্ষিণী অভিনেতা হলেও বলিউডেও একাধিক সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন আর. মাধবন। হিন্দি, তামিল-সহ বিভিন্ন ভাষায় অভিনয় করেছেন মাধবন। খুব হাতেগোনা কিছু হিন্দি সিনেমাতেই দেখা গিয়েছে তাকে। তবে যে কটা করেছেন, প্রায় সবগুলিই সফল।
যার মধ্যে অন্যতম,রেহনা হ্যায় তেরে দিল ম্যায়, থ্রি ইডিয়টস, রং দে বসন্তী-এর মতো সিনেমা।গত বছর শয়তান সিনেমাতে খলনায়কের চরিত্রে মাধবনের অসাধারণ অভিনয় প্রশংসিত হয়েছে সর্বত্র।








