গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National আদিবাসী কিশোরীর দেহ কাঁধে শেষকৃত্যে পরিবার!

    আদিবাসী কিশোরীর দেহ কাঁধে শেষকৃত্যে পরিবার!

    0
    13
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    মধ্যপ্রদেশে আদিবাসী তরুণীর শেষকৃত্যে জোটেনি অ্যাম্বুল্যান্স, এমনকী স্ট্রেচারও। ময়নাতদন্তের পর স্বাস্থ্যকেন্দ্র থেকে পরিবারের লোকরাই দেহ কাঁধে করে নিয়ে গিয়েছেন।
    এই ঘটনা সামনে আসতেই মুখ পুড়েছে রাজ্যের স্বাস্থ্যবিভাগের। এই ঘটনা অশোকনগর জেলার বাহাদুরপুর টাউনের মুঙ্গাওয়ালি বল্কের। রবিবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে ১৫ বছরের নাবালিকার ঝলন্ত দেহ উদ্ধার হয়। এর পর রাতেই পরিবারের লোকেরাই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় তাকে। অভিযোগ, রাতভর দেহ ফেলে রাখে কর্তৃপক্ষ।
    শেষ পর্যন্ত সোমবার সকাল দশটা নাগাদ ময়নাতদন্ত হয়। যদিও কিশোরীর দেহ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা হয়নি। এমনকী স্ট্রেচারও জোটেনি তার।