
আবার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে আত্মঘাতী হয়েছেনমধ্যপ্রদেশের খান্ডওয়ার ৩৭ বছরের এক যুবক। শুধু স্ত্রী নয়, অন্য এক ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ করেছেন তিনি।
তাঁর দাবি, ওই অভিযুক্ত তাঁর স্ত্রীকে ধর্ষণ করেছেন। চার মিনিটের ভিডিয়োতে একের পর এক এ ধরনের অভিযোগ করেছেন ওই যুবক। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ সুপার মনোজকুমার রায় জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। তার আগে চার মিনিটের একটি ভিডিয়ো পোস্ট করেছেন।
সেখানে তিনি দাবি করেছেন, চরম পদক্ষেপ করার জন্য তাঁকে প্ররোচনা দিয়েছেন তাঁর স্ত্রী এবং এক ব্যক্তি। মৃত যুবক এ-ও দাবি করেছেন যে, তিনি স্ত্রীর সঙ্গে থাকতে চেয়েছিলেন, কিন্তু তাঁর স্ত্রী রাজি হননি।









