গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National দামোকাণ্ডে মিশন হাসপাতালের ক্যাথ ল্যাব সিল মধ্যপ্রদেশ পুলিশের

    দামোকাণ্ডে মিশন হাসপাতালের ক্যাথ ল্যাব সিল মধ্যপ্রদেশ পুলিশের

    0
    116
    ছবি সৌজন্যে : এক্স
    মধ্যপ্রদেশের দামোর মিশন হাসপাতালের ক্যাথ ল্যাব সিল করে দিয়েছে মধ্যপ্রদেশ পুলিশ। সম্প্রতি ভুয়ো ব্রিটিশ ডাক্তার নরেন্দ্র বিক্রমাদিত্যকে যাদবকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পলিশ। গত কয়েক মাসে তাঁর হাতে অস্ত্রোপচারে ৭ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এছাড়া তার বিরুদ্ধে নথি জাল-সহ আরও নানা অভিযোগ রয়েছে।
    জেলা স্বাস্থ্য কর্মকর্তা বিক্রান্ত সিং চৌহান বলেছেন, জেলা প্রশাসনের নির্দেশে শুধুমাত্র ক্যাথ ল্যাবটি সিল করে দেওয়া হয়েছে। কারণ এখানেই অস্ত্রোপচার হয়েছে। এখানে সেই সব ঘটনার প্রমাণ পাওয়া গিয়েছে। তাই প্রশাসনের তরফে ল্যাবটিকে সিল করে দেওয়া হয়েছে। এই ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।