
মাধ্যমিকের ফল ঘোষণার ৪ দিন পর বুধবার এবছরের উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা হবে। বেলা সাড়ে ১২ টায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফল ঘোষণা করবে।
সল্টলেকের বিদ্যাসাগর ভবন থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন সংসদ সভাপতি। এরপর দুপুর ২টো থেকে ওয়েবসাইট, মোবাইলেও ফল জানা যাবে। এবছর ৩ মার্চ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়। শেষ হয়েছে ১৮ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লাখেরও বেশি। তবে গতবছরের তুলনায় সংখ্যা প্রায় ২ লাখ কম। এবছর প্রথম অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম ছিল। পরীক্ষা ব্যবস্থায় যথেষ্ট কড়াকড়ি। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর বসানো ছিল। এদিকে ২০২৬-এ ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা হবে। শেষ হবে ১২ ফেব্রুয়ারি।
১০ দিন ধরে পরীক্ষা চলবে। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।








