
মাধ্যমিকে পর্যাপ্ত শিক্ষিক শিক্ষিকার অভাব নিয়ে কমিশনের সঙ্গে পর্ষদের সংঘাতের মধ্যেই সোমবার থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে।
এবছর ৯ লাখ ৭১ হাজারেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসছে। ছাত্রদের তুলনায় এবছরে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীদের সংখ্যা বেশি। ৪ লাখ ২৬ হাজারের কিছু বেশি এবছরের মাধ্যমিকে অংশ নেবেন। অন্যদিকে ছাত্রীদের সংখ্যা ৫ লাখ ৪৪ হাজারেরও বেশি। উল্লেখযোগ্যভাবে এবছর একজন ট্রান্সজেন্ডারে মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন। রাজ্যজুড়ে ২৬৮২ টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা চলবে। তারমধ্যে ৯৪৫ টি হচ্ছে প্রধান পরীক্ষাকেন্দ্র। এদিকে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে হেল্পলাইন চালু করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে পরিবহণ ব্যবস্থাও পর্যাপ্ত থাকছে। এদিকে কদিন আগেই সাংবাদিক বৈঠক করে এসআইআরে কাজের জন্য পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে বলে দাবি করে মাধ্যমিক পরীক্ষা কিভাবে সম্পন্ন হবে তা নিয়ে প্রশ্ন তুলেছিল মধ্য শিক্ষা পর্ষদ।
যদিও নির্বাচন কমিশন দাবি করেছে ৭-৮ লাখ শিক্ষক শিক্ষিকার মধ্যে মাত্র ২০ হাজার শিক্ষক শিক্ষিকা এসআইআর-র কাজে যুক্ত। ফলে এক্ষেত্রে পরীক্ষা ব্যহত হওয়ার কোনও কারণ দেখছে না কমিশন।







