চলছে মাধ্যমিক, পরিদর্শনে সভাপতি রামানুজ

0
300
ছবি সৌজন্যে : নিজস্ব
চলছে মাধ্যমিক পরীক্ষা। আর এরই মধ্যে  পূর্ব মেদিনীপুরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন সেরেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
বললেন, কোনও আনফেয়ার প্র‍্যাক্টিসকে বরদাস্ত না। তিনি জানান, এবারে এখনো পরীক্ষা স্বাভাবিকভাবেই চলছে। দু একটি ঘটনা ঘটলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন, এবারে পরীক্ষা পর্ব ভালভাবে মিটবে। পর্ষদ ফেয়ার প্র‍্যাকটিসের উপর জোর দিতে চাইছে।
সোমবার তমলুকের রামচন্দ্রপুর হাইস্কুলে পরীক্ষা কেন্দ্রের পরিদর্শন করেন। এর আগে বর্ধমানে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে এসেছিলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।