
এআই দিয়ে নগ্ন ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগে সোনারপুরে অপমানে আত্মঘাতী হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী।
জানা গিয়েছে মৃত কিশোরী সোনারপুরে মামারবাড়িতে থাকত। বৃহস্পতিবার রাতে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ এলাকার এক যুবক নিয়মিত উক্ত্যক্ত করত কিশোরীকে। তার কিছু ছবি সংগ্রহ করে এআই-র সাহায্যে নগ্ন করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ওই যুবক বিবাহিত। পরিবারের আরও অভিযোগ কিশোরী প্রতিবাদ করায় ওই যুবকের স্ত্রী, মা এবং আরও কয়েকজন তাঁকে হেনস্থা করেছে। এরপর থেকেই মনমরা হয়ে থাকত কিশোরী।
রাস্তায় বেরতে চাইত না। অভিযুক্তরা তাঁকে ব্ল্যাকমেল করত বলে অভিযোগ। মানসিক অবসাদের কারণেই আত্মঘাতী হয়েছে ওই কিশোরী এমনটাই দাবি পরিবারের।








