গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home North 24Pgs নিয়োগ চাই, এবার বিক্ষোভে মাদ্রাসার চাকরিপ্রার্থীরা

    নিয়োগ চাই, এবার বিক্ষোভে মাদ্রাসার চাকরিপ্রার্থীরা

    0
    60
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নিয়োগের দাবিতে এবার পথে মাদ্রাসার চাকরিপ্রার্থীরা। নিয়োগ চেয়ে বিকাশভবন অভিযান করতে গেলে বাধা দেয় পুলিশ।
    এরপরেই করুণাময়ীতে বিক্ষোভ দেখান মাদ্রাসার এসএলএসটি চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের অভিযোগ ৩ বছর ধরে মাদ্রাসায় কোনও নিয়োগ হচ্ছে না। ২০২৩-এ যারা পরীক্ষা দিয়েছিলেন তাদেরও এখনও পর্যন্ত নিয়োগ হয়নি।
    বিষয়টি নিয়ে বারবার রাজ্য এবং মাদ্রাসা দফতরকে জানানোর পরেও কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে পথে নেমেছেন। অবিলম্বে চাকরি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।