
বেতন বৃদ্ধির দাবিতে এবার পথে মাদ্রাসার শিক্ষকরা। শিয়ালদহ থেকে কালীঘাট পর্যন্ত মিছিলের কর্মসূচি থাকলে ধর্মতলায় অবস্থা বিক্ষোভ দেখান তাঁরা। ১১ মাস আগে মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণের দাবি তুলেছেন মাদ্রাসার শিক্ষকরা।
বিক্ষোভকারীদের অভিযোগ অনুমোদনের পরেও ৩৬৬টি মাদ্রাসার শিক্ষকদের বেতন বকেয়া রয়েছে। পাশাপাশি তাঁদের আরও অভিযোগ মিড মিল থেকে বইখাতা সবই কিছু থেকেই বঞ্চিত মাদ্রাসার পড়ুয়ারা। হুঁশিয়ারি দিয়ে বলেছেন তাঁদের দাবি পূরণ না হলে ভোটে প্রভাব পড়বে।
এদিকে অনিকেত মাহাতকে আরজি করেই পোস্টিং দিতে হবে। আদালতের নির্দেশের পরেও এখন তাঁকে বহাল না করার। প্রতিবাদে স্বাস্থ্যভবন অভিযান করল ভয়েস অফ অভয়া, ভয়েস অফ ওমেন।








