খেলার মাঠ বিক্রির চেষ্টা মাফিয়াদের, ধৃত ৬

0
287
ছবি সৌজন্যে : নিজস্ব

খেলার মাঠ বিক্রির চেষ্টায় ছয় জমি মাফিয়াকে দড়ি দিয়ে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ভাবুক অঞ্চলের পূর্ববাঞ্জাপাড়া এলাকায়।

জানা গিয়েছে, মালদার পূর্ববাঞ্জাপাড়া এলাকায় একটি খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠ জমির রেকর্ডে গোচর বলে উল্লেখ রয়েছে। এক শ্রেণীর জমি মাফিয়ারা রীতিমতো সে জমির রেকর্ড বদলে নিজেদের নামে করে নিয়েছে বলে অভিযোগ এবং সেই খেলার মাঠ জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ। এই নিয়ে বুধবার বিকেলে ছয় জন জমি মাফিয়া এই মাঠ বিক্রি করার উদ্দেশ্যে গেলে গ্রামবাসীদের সন্দেহ হয়। গ্রামবাসীরা একত্রিত হয়ে ছয় জন জমি মাফিয়াকে আটক করে এবং দড়ি দিয়ে বেঁধে রাখে।

এ নিয়ে গ্রামবাসীদের পক্ষ থেকে মালদা থানায় একটি লিখতে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন গ্রামবাসীদের একাংশ। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে পৌঁছয় মালদা থানা পুলিশ এবং পরিস্থিতি স্বাভাবিক করে ছয় জন জমি মাফিয়াকে উদ্ধার করে নিয়ে যায়।