গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Lifestyle শরীরে প্রভাব ফেলে ম্যাগনেসিয়াম

    শরীরে প্রভাব ফেলে ম্যাগনেসিয়াম

    0
    111
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    আমাদের শরীরের অত্যন্ত প্রয়োজনীয় খনিজগুলোর মধ্যে অন্যতম হলো ম্যাগনেসিয়াম। পেশি শিথিল করা থেকে শুরু করে ঘুমের মান উন্নত করা, নানা কারণে ম্যাগনেসিয়ামকে অলৌকিক খনিজ বলা হয়।বিশেষ শরীরে রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণের জন্য বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ ম্যাগনেসিয়াম সাধারণতঃ বলা হয়,ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে প্রভাবিত করে।ম্যাগনেসিয়াম রক্তনালিগুলোকে শিথিল ও প্রশস্ত করে।

    রক্তনালিগুলোর মসৃণ পেশিগুলোতে ক্যালসিয়াম ও পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে এই ম্যাগনেসিয়াম। এই প্রক্রিয়াটি ভ্যাসোডিলেশন নামে পরিচিত।এটি রক্তনালিগুলোর মধ্যে প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও সোডিয়ামের সঙ্গে মিলে ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখে।ফলে শরীরে অতিরিক্ত সোডিয়াম জমা হয় না। অতিরিক্ত সোডিয়াম উচ্চ রক্তচাপের একটি প্রধান কারণ।ম্যাগনেসিয়াম অ্যাঞ্জিওটেনসিন-টু-এর ক্রিয়াকে বাধা দেয় ম্যাগনেসিয়াম।এটি এমন একটি হরমোন, যা রক্তনালিগুলোকে সংকুচিত করে।রক্তনালী প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে এবং ম্যাগনেসিয়াম হৃদয়ের কাজের চাপ কমায়।অন্যদিকে,দীর্ঘস্থায়ী প্রদাহের কারণে উচ্চ রক্তচাপ হয়।ম্যাগনেসিয়াম সি-রিঅ্যাকটিভ প্রোটিনের ,সিআরপি-র মতো প্রদাহজনক পদার্থের মাত্রা কমায়,যা পরোক্ষভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ম্যাগনেসিয়াম কর্টিসল ও অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোনের নিঃসরণ কমায়।পাশাপাশি,ম্যাগনেসিয়াম সাইট্রেট অত্যন্ত শোষণযোগ্য এবং রক্তচাপ নিয়ন্ত্রণ ও কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য আদর্শ।গ্লাইসিনে থাকা ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট পেটের জন্য ভালো।উদ্বেগ ও রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য উপকারী। ম্যাগনেসিয়াম অক্সাইড হজমের সমস্যার অত্যন্ত কার্যকরী।সেই সঙ্গে,ম্যাগনেসিয়াম টাউরেট ম্যাগনেসিয়ামকে টরিনের সঙ্গে একত্রিত করে, হৃদয়কে ভালো রাখে এবং রক্তচাপ কমায়। ম্যাগনেসিয়াম ম্যালেটে ম্যালিক অ্যাসিড রয়েছে, যা শক্তি উৎপাদন ও পেশি শিথিলকরণকে সাপোর্ট করে।

    এই কারণে বিশেষজ্ঞরা প্রতিদিনের ডায়েটে পাতাযুক্ত পালং শাক, বাদাম ও নানা ধরনের বীজ, গোটা শস্য এবং শিম জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেন।এ জন্য দুগ্ধজাত পণ্য ও চর্বিযুক্ত মাছ ,স্যামন, ম্যাকেরেল খেতে পারেন।ওদিকে,প্রাপ্তবয়স্ক পুরুষদের প্রতিদিন ৪০০-৪২০ মিলিগ্রাম এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের ৩১০-৩২০ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন।উচ্চ রক্তচাপের জন্য ৫০০-৬০০ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম প্রতিদিন রক্তচাপ কমাতে সাহায্য করে। তবে তা চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয়।