
তৃণমূলকে ভোট না দিলে এখনই এলাকা ছাড়ুন। বহরমপুর, জীবনতলার পর এবার মগরাহাটের তৃণমূল নেতার ভোটারদের হুমকি। তৃণমূলের মগরাহাট পশ্চিমের যুব সভাপতি ইমরান হাসান মোল্লার হুমকি ভিডিও ভাইরাল হয়েছে।
সেখানে ইমরান হাসান মোল্লাকে বলতে শোনা গিয়েছে তৃণমূলের খাবে, তৃণমূলের পরবে, আর তৃণমূলের সঙ্গে বেইমানি করবে। এটা চলতে পারে না। ২০২১-এ বেইমানদের ক্ষমা করা হয়েছে, কিন্তু ২০২৬ সালে আর ক্ষমা করা হবে না। এই বুথে ৭০০ ভোট আছে, ৭০০ ভোটই জোড়াফুলে দিতে হবে।
বিরিয়ানির চাল কিনলে তাতেও একটা-দুটো কাঁকড় থাকে। পাড়াতেও দু’একটা কাঁকড় আছে। তাঁরা তৃণমূল করতে চাইলে পাড়ায় থাকবে। না হলে এখনই বউ-বাচ্চা নিয়ে এলাকা ছাড়তে হবে। ৪ তারিখের পর ঘরে ঢুকতে আর ক্ষমা করা হবে না।
