গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National বিরোধী জোট ব্রেক-চাকাহীন গাড়ি : মোদীর 

    বিরোধী জোট ব্রেক-চাকাহীন গাড়ি : মোদীর 

    0
    131
    ব্রেক-চাকাহীন গাড়ির চালকের আসনে নিয়ে ঝগড়া করছে বিরোধীরা। এভাবেই মহা বিকাশ আঘাড়িকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    মহারাষ্ট্রের বিরোধী জোট মহা বিকাশ আঘাড়িতে রয়েছে কংগ্রেস, শরদ পাওয়ারের এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনা। মহারাষ্ট্রের ধুলেতে জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, মহা বিকাশ আঘাড়ির গাড়িতে চাকা নেই, ব্রেক নেই। কিন্তু চালকের আসনে কে বসবেন, তা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছেন। যে কোনও দিক থেকে আলাদা আলাদা হর্ন শোনা যায়।এই ধরনের জোট যখন ক্ষমতায় আসে তখন সরকারি নীতিকে স্লথ করে দেয়। উন্নয়নের কাজে বাধা হিসাবে উঠে আসে। মহারাষ্ট্রের মানুষ আগেও আড়াই বছর তাদের সহ্য করেছেন। একমাত্র মহাজুটিই মহারাষ্ট্রকে স্থায়ী সরকার দিতে পারে। বিরোধীরা ক্ষমতায় এলে লড়কি বহিন যোজনাও বন্ধ করে দেবে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, মহিলাদের ক্ষমতায়নই দেশের উন্নয়নের চাবিকাঠি। গত ১০ বছরে কেন্দ্র মহিলাকেন্দ্রিক প্রকল্প চালু করেছে।
    মহারাষ্ট্রে নারী সুরক্ষার জন্য পুলিশে ২৫ হাজার মহিলা নিয়োগ করা হবে।
    নরেন্দ্র মোদী