
নয়াদিল্লির স্টেশনের আতঙ্কের ছবি ফিরল পাটনায়। সোমবার সন্ধেয় হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসেও ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যায়।
নয়াদিল্লি স্টেশনে ১৮ জনের পদপিষ্টের ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে কার্যত একই ছবি। লোটাকম্বল, চেয়ার নিয়ে হাজার হাজার পুণ্যার্থী স্টেশনে ঢুকে পড়ে। এরফলে রীতিমত হিমশিম খেতে হয় রেলপুলিশকে। হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে ট্রেন আসতেই যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয় পাটনা স্টেশনে।
নয়াদিল্লির ঘটনার পরেও কেন রেল শিক্ষা নেয়নি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কুম্ভমেলায় যাওয়ার জন্য ভিড় সামলাতে কেন অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।
