মহা শিবরাত্রির অমৃত স্নানেই মহাকুম্ভের সমাপ্তি 

0
132
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মহাশিবরাত্রির দিন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে লক্ষ লক্ষ মানুষের ভিড়। বুধবার সকাল থেকেই মহাদেবের নাম নিয়ে মহাকুম্ভের শেষদিনে চলেছে ডুব স্নান। রসুলাবাদ ঘাট থেকে ত্রিবেণী ঘাট, পুণ্যের খোঁজে শেষ লগ্নে ডুব স্নানের হিড়িক গোটা প্রয়াগরাজ জুড়েই।
৪৫ দিন ধরে চলা মহাকুম্ভ মহাশিবরাত্রির অমৃতস্নানের সঙ্গেই সমাপ্ত হবে এই মহাযজ্ঞ। ইতিমধ্যেই বিশ্বের সব থেকে বড় আধ্যাত্মিক জমায়েতের স্বীকৃতি পেয়েছে এই মহাকুম্ভ। আরাধনা থেকে পুণ্যলাভ, মহাকুম্ভের শুরু থেকেই উৎসাহ নজরে এসেছিল গোটা বিশ্ব জুড়ে। হলিউড কাপেল থেকে বিলিয়নিয়ার বিজনেস টাইকুন, স্টিভ জোভসের স্ত্রী থেকে গায়ক ক্রিস মার্টিন, ভুটানের রাজা-রানি হোন বা বস্তারের অমর যাদবের পরিবার মহাকুম্ভে ডুব দেওয়ার তালিকায় বাদ পড়েননি কেউই। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট টু পশ্চিমবঙ্গের আমআদমির পাশেই ডুবস্নান সেরেছেন গ্লোবাল জনতা।
মহাশিবরাত্রির দিন কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। গোটা পরিস্থিতিতে নজর রাখতে গোরখনাথ মন্দিরে কুম্ভের কন্ট্রোলরুমে ভোর থেকেই হাজির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।