ইভিএমে কারচুপি, মহারাষ্ট্রে শপথ বয়কট বিরোধী জোটের

0
138
ছবি সৌজন্যে : এক্স
ইভিএমে কারচুপির অভিযোগ তুলে শপথ বয়কট করেছেন মহারাষ্ট্রের বিরোধী জোটের বিধায়করা। শিব সেনার উদ্ধব শিবিরের নেতা আদিত্য ঠাকরে জানিয়েছেন, ভোটে কারচুপি হয়েছে।
তাই মহা বিকাশ আঘাড়ির নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন না। মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশনে শপথ নেওয়ার কথা সদ্য নির্বাচিত বিধায়কদের। কিন্তু সেই অধিবেশনে নেই মহা বিকাশ আঘাড়ির বিধায়করা। ইভিএমে কারচুপি হওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ স্বরূপ শপথগ্রহণ থেকে বিরত থাকছেন তাঁরা। তিনি বলেছেন, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। হরিয়ানা হোক বা মহারাষ্ট্র, সম্প্রতি নির্বাচনে হারের পর ইভিএমের দিকে আঙুল তুলেছে বিরোধী শিবির। আগেও হারের কারণ হিসেবে ইভিএমকে দায়ী করা হয়েছে।
যদিও নির্বাচন কমিশনের তরফে এহেন অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে প্রতিবারই। ভোটের শতাংশ দেখেই অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধী জোটের বিধায়করা।