গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk দ্রৌপদীর বস্ত্রহরণে মহাভারত, আর জি কর-কাণ্ডে ভাগবত 

    দ্রৌপদীর বস্ত্রহরণে মহাভারত, আর জি কর-কাণ্ডে ভাগবত 

    0
    139

    দ্রৌপদীর বস্ত্রহরণের পর মহাভারত হয়েছিল। আর জি করের আন্দোলনের পাশে দাঁড়িয়ে মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। 

    দশেরার রাবণবধ উৎসবের প্রাক্কালে নাগপুরে সঙ্ঘের সদর দফতরে আয়োজিত নবরাত্রির সমাপ্তি অনুষ্ঠানে মোহন ভাগবত জানিয়েছেন, আর জি করের ঘটনা সকলের কলঙ্ক। এমন ঘটনা ঘটতে দেওয়া উচিত নয়। আর ঘটলে সকলকে একসঙ্গে তার মোকাবিলা করতে হবে। কিন্তু সেখানে অপরাধীদের আড়াল করার চেষ্টা হয়েছে।পাশাপাশি কলকাতায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদেরও সমর্থন করেছেন আরএসএস প্রধান। বলেছেন, পুরো দেশ ডাক্তার ভাইদের পাশে রয়েছে। মনে রাখতে হবে, দ্রৌপদীর পোশাকে কেউ স্পর্শ করলে মহাভারত ঘটে যায়। আর জি করে এমন জঘন্য অপরাধের পরেও অপরাধীদের আড়াল করার জন্য কিছু লোক ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে। নাগপুরের সভায় দেশজুড়ে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সরসঙ্ঘচালক মহান ভাগবত। তাঁর মতে, সামগ্রিক ভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় ঘটছে।

    তার ফলেই ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। আক্রান্ত হচ্ছে মাতৃশক্তি।

    ছবি সৌজন্যে : নিজস্ব