গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata শুধু পিতৃপুরুষ নয়, দলের শহিদদেরও তর্পণ : শমীক 

    শুধু পিতৃপুরুষ নয়, দলের শহিদদেরও তর্পণ : শমীক 

    0
    49
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শুধু পিতৃপুরুষ নয়, দলের শহিদদের উদ্দেশ্যেও এই তর্পণ। মহালয়ায় বাগবাজার ঘাটে তর্পণ সেরে এমনই মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
    তিনি বলেছেন,  প্রতিবছর এই তর্পণ করতে আসা, শুধুমাত্র পিতৃপুরুষের উদ্দেশ্য নয়। তিনি যে বিজেপি পরিবারের সদস্য, যেখানে যত শহিদ হয়েছেন গত ১০ বছরে, সেই সংখ্যাটা, এখন পর্যন্ত ২৮৭। তাঁদের কথাও স্মরণ করেছেন। ২০২১ সালের পর ২৭ দিনে, বিজেপির ৫৬ জন কর্মী খুন হয়ে যান। মহিলা খুন হন। তাঁদের সকলের উদ্দেশ্যে স্মৃতিচারণ এবং জল অর্পণটাই মহালয়ায় দিনে কাজ। শমীকের মন্তব্য, এই তর্পণ আবহমান কাল ধরে।
    যারা এই পৃথিবীর নশ্বর দেহ ত্যাগ করে চলে গেছেন। কীট-পতঙ্গ-সকলের উদ্দেশ্যেই, সকলকে স্মরণ করতেই একটা প্রতীকি উজ্জাপণ মাত্র।