মহারাষ্ট্রে ফিরছে বি জে পি ,বলছে বুথফেরত সমীক্ষা

0
167
BJP is returning to Maharashtra, says Boothferat survey
BJP is returning to Maharashtra, says Boothferat survey

লোকসভা নির্বাচনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে মহারাষ্ট্রের মহারণে বাজিমাত করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন মহা জোট। এমনটাই বলছে একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষা।

বুথ ফেরত সমীক্ষাগুলির দাবি অনুযায়ী, ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ক্ষমতাসীন মহা জোট ফের অনায়াসে ক্ষমতায় ফিরতে চলেছে। পি মার্ক-র সমীক্ষা বলছে,মহা জোট পেতে যাচ্ছে ১৩৭ থেকে ১৫৭ টি আসন অন্যদিকে, মহা বিকাশ আঘাড়ি পেতে পারে ১২৬ থেকে ১৪৬ টি আসন।অন্যান্য দল বা নির্দলরা পেতে পারে ২ থেকে ৮ আসন।ম্যাট্রিজ-র সমীক্ষা বলছে,মহা জোট পেতে যাচ্ছে ১৫০ থেকে ১৭০ আসন।বিরোধীদের মহা বিকাশ আঘাড়ি পেতে পারে ১১০ থেকে ১৩০ আসন।অন্যান্য দল বা নির্দলরা পেতে পারে ৮ থেকে ১০ আসন।পিপলস পালস-র সমীক্ষা বলছে,মহা জোট পেতে পারে ১৭৫ থেকে ১৯৫ টি আসন।মহা বিকাশ আঘাড়ি পেতে যাচ্ছে ৮৫ থেকে -১১২ টি আসন।অন্যান্য দল বা নির্দলরা পেতে পারে ৭ থেকে -১২ টি আসন। এই অবস্থায় মহারাষ্ট্রের মসনদে কে বসবে, তা ঠিক হবে বুধেই।আগামী শনিবার ভোটগণনা।

এই অবস্থায় মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে কী হতে চলেছে,সে দিকেই তাকিয়ে গোটা দেশ।

ছবি  সৌজন্যে : এক্স