মহারাষ্ট্রে সার কারখানায় বিস্ফোরণ, বিষাক্ত গ্যাসে মৃত ৩

0
133
Explosion at fertilizer factory in Maharashtra, 3 dead due to toxic gas
Explosion at fertilizer factory in Maharashtra, 3 dead due to toxic gas
মহারাষ্ট্রে সার কারখানায় বিস্ফোরণের জেরে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে তিন কর্মীর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ন’জন। জানা গিয়েছে, সাংলি জেলার শালগাঁওয়ে মায়ানমার কেমিক্যাল কোম্পানির কারখানায় বিস্ফোরণ হয়।
সার কারখানার ভিতর থেকে বেরিয়ে আসে বিষাক্ত ধোঁয়া। বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন ১২ জন। তড়িঘড়ি অসুস্থদের হাসপাতালে ভর্তি করানো হয়।শুক্রবার সকালে ওই ১২ জনের মধ্যে তিন জনের মৃত্যু হয়। তিন জনের মধ্যে দু’জন ওই সার কারখানার মহিলা শ্রমিক আর একজন সেখানকারই নিরাপত্তাকর্মী। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ন’জন। পাঁচ জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়েছে। সাংলির পুলিশ সুপার সন্দীপ ঘুগে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ওই কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক হয়েছিল।
কী কারণে বিস্ফোরণ এবং দুষিত গ্যাস নির্গমন, তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন এসপি।
ছবি  সৌজন্যে : এক্স