মোদীর নজরে মহারাষ্ট্র, বৈঠকে এনডিএ সাংসদরা

0
131
Maharashtra in Modis eyes NDA MPs in meeting 1
Maharashtra in Modis eyes NDA MPs in meeting 1

হরিয়ানার পর এবার বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রের এনডিএ সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু প্রধানমন্ত্রী নন, শরিকদের সঙ্গে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় মন্ত্রীদের অনেকেই।

চলতি বছরের শেষে মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে। ভোটমুখী রাজ্যগুলোতে আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে এনডিএর অন্দরে।এই পরিস্থিতিতে হরিয়ানা এবং মহারাষ্ট্রে বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, বৃহস্পতিবার মহারাষ্ট্রের সমস্ত এনডিএ সাংসদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তাদের মধ্যে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে নীতিন গডকরি, পীযূষ গোয়েলরা ছিলেন এই বৈঠকে। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে সেখানে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে মাত্র ৯টি আসন পেয়েছে বিজেপি।