নগদবোঝাই ব্যাগ, মহারাষ্ট্রের মন্ত্রীর ভিডিয়ো,হইচই

0
119
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

অন্তর্বাস পরে বিছানায় বসে ফোনে কথা বলছেন মহারাষ্ট্রের মন্ত্রী সঞ্জয় শিরসাট।পাশে রয়েছে ব্যাগ। অভিযোগ, ওই ব্যাগে রয়েছে নগদ। সেই ভিডিয়ো ফাঁস হতেই শোরগোল শুরু হয়েছে।

যদিও মন্ত্রী দাবি করেছেন, তাঁর পাশে রাখা ব্যাগে জামাকাপড় ছিল।কিন্তু মহারাষ্ট্রের বিরোধী দল শিবসেনা,ইউবিটি, তা মানতে নারাজ। প্রসঙ্গত,সম্প্রতি মন্ত্রী শিরসাটকে আয়কর দফতর নোটিস পাঠিয়েছে।সেই নোটিস পাওয়ার কথা স্বীকার করেছেন তিনি।জানা যাচ্ছে আয়কর দফতরের নজরে ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি। এই নিয়ে মন্ত্রী সঞ্জয় শিরসাটের ব্যাখ্যাও চেয়েছে তারা। এদিকে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শিবসেনার উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত। তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের জন্য খারাপ লাগে, আর কত বার বসে বসে নিজের ভাবমূর্তি নষ্ট হতে দেখবেন তিনি? অসহায়তার আর এক নাম,ফডণবীস। তবে,একনাথ শিন্দে শিবিরের নেতা মন্ত্রী সঞ্জয় শিরসাট অভিযোগ উড়িয়ে দিয়েছেন।এর আগে আয়কর দফতরের নোটিস পাওয়ার কথা স্বীকার করার পরেও তিনি পরোক্ষে আঙুল তুলেছিলেন বিরোধীদের দিকেই। তিনি বলেন,কয়েক জন তাঁর বিরুদ্ধে আয়কর দফতরে অভিযোগ করেছিলেন।তার ভিত্তিতেই তাঁকে নোটিস পাঠানো হয়েছে।

সময় চেয়ে নিয়েছিলেন,সঠিক জবাব দেবেন,কোনও ভুল করেননি।তিনি আরও দাবি করেছেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী শিন্দের পুত্র তথা সাংসদ শ্রীকান্ত শিন্দেকেও একই নোটিস পাঠানো হয়েছে। যদিও পরে তা অস্বীকার করেছেন।