
প্রশ্নফাঁসের অভিযোগে মহারাষ্ট্রে স্থগিত করা হল টেট পরীক্ষা। দেশজুড়ে নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর এবার মহারাষ্ট্রে টেট বিতর্ক। জানা যাচ্ছে , মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অব এক্সামিনেশন বা এমএসসিই ভিওয়ান্ডি থেকে সম্ভাব্য প্রশ্নপত্র ফাঁসের খুব আসার পরেই রবিবার অনুষ্ঠিতব্য পরীক্ষার ২৪ ঘন্টা আগেই টেট ২০২৬ স্থগিত করেছে।
এই মর্মে এমএসসিই একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে। তাতে বলা হয়েছে, সম্ভাব্য প্রশ্নপত্র ফাঁসের খবর পাওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর মহারাষ্ট্র পুলিশ তল্লাশি চালিয়ে বেশ কিছু প্রমাণ ইতিমধ্যেই জোগাড় করেছে।
তাতেই তড়িঘড়ি ২৮ জুনের পরীক্ষার ২৪ ঘন্টা আগে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সম্ভাব্য পরীক্ষার তারিখ সম্বন্ধে এখনও কিছু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
