মুখ্যমন্ত্রিত্ব নিয়ে মহারাষ্ট্রে দু’শিবিরে টানাপড়েন 

0
116
Tensions between two camps in Maharashtra over the chief ministership
Tensions between two camps in Maharashtra over the chief ministership
অধিকাংশ বুথফেরত সমীক্ষা বিজেপির জোটকে এগিয়ে রাখলেও মহারাষ্ট্রে বিরোধীদের কাঁটায় কাঁটায় টক্কর-এর ইঙ্গিত দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে গণনার আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে টানাপড়েন শুরু হয়েছে যুযুধান দুই শিবিরে। 
বিতর্কটা প্রথম উস্কে দিয়েছিলেন মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের সভাপতি নানা পাটোলে। বিদর্ভের প্রভাবশালী নেতা ভান্ডারা জেলায় তাঁর নির্বাচনী কেন্দ্রে গিয়েছিলেন। সেখানে উৎসাহী সমর্থকেরা তাঁকে ঘিরে তাদের ভাবী মুখ্যমন্ত্রী বলে স্লোগান তোলেন। সেই সঙ্গে নানা পাটোলে বলেছেন, ভোটের ইঙ্গিত বলছে, কংগ্রেসই সবচেয়ে বেশি আসনে জিততে চলেছে। যদিও শেষ পর্যন্ত আঘাড়ী ক্ষমতায় এলে উদ্ধব ঠাকরে শিবির কোনও অবস্থাতেই মুখ্যমন্ত্রিত্ব ছাড়বে না বলে তাদের ধারণা। কারণ নানা পাটোলের ওই মন্তব্য প্রসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, কংগ্রেসে যা সিদ্ধান্ত তা দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী নেবেন।অন্যদিকে, ক্ষমতাসীন বিজেপি-শিবসেনা-এনসিপি-এর জোট মহাজুটি’র অন্দরে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে টানাপড়েন আরও প্রকট। ২০২২-এর জুনে শিবসেনার অধিকাংশ বিধায়ককে পাশে টেনে বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হয়েছিলেন একনাথ শিন্ডে। কিন্তু এবার তাঁকে সরিয়ে আরএসএসের পছন্দের নেতা দেবেন্দ্র ফডণবীসকে বিজেপি মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিতে পারে বলে জল্পনা।
এই পরিস্থিতিতে বিজেপিকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় শিরসত। তিনি বলেছেন, তাদের নেতা একনাথ শিন্ডে।
ছবি  সৌজন্যে : এক্স