রথে জমজমাট মাহেশ-মহিষাদল-ইসকন, তারাপীঠে দেবী তারাও

0
322
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

কলকাতা থেকে জেলা পুজোর আগে রথের উৎসবে সামিল মানুষজন। হুগলির শ্রীরামপুরে এবার মাহেশের রথ ৬২৯ বছরের। সকাল থেকে ভিড় জমতে শুরু করে মাহেশের মন্দির চত্বরে। পুজাচ্চনা, মন্ত্রোচ্চারণ, ভোগ রথযাত্রা ঘিরে সকাল থেকেই জমজমাট মাহেশ।

দুপুরে রথযাত্রার উচ্ছ্বাস বাড়িয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দেবী চৌধুরাণীর ছবির প্রচারে গিয়ে ভোগ খেয়েছেন তিনি। উচ্ছ্বাস ছিল পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথ ঘিরেও। এবছর মহিষাদলের রথ ২৪৯ বছরে পড়েছে। পুরী, মাহেশের পরেই মহিষাদলের রথের মাহাত্ম্য শোনা যায়। ১৮০৫ সাল থেকে শুরু হয়েছে এই রথযাত্রা। প্রাচীন এই রথযাত্রা দেখতে পুণ্যার্থীরা সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন। পুণ্যার্থীদের ভিড় ছিল গুপ্তিপাড়ার রথেও। অন্যদিকে কলকাতা থেকে মায়াপুর, ইসকলের রথযাত্রা ঘিরেও উচ্ছ্বাস ছিল যথেষ্ট। এবার অ্যালবার্ট রোডের ইসকনের রথ ৫৪ বছরে পড়েছে।

অন্যান্যবার মুখ্যমন্ত্রী এই রথের সূচনা করেন। কিন্তু এবার দিঘায় রথযাত্রার সূচনা করেছেন তিনি। এদিকে তারাপীঠে রখে বিরাজ হয়েছিলেন দেবী তারা। গভগৃহ থেকে বার করে দেবী তারাকে রথে বসিয়ে পুরো তারাপীঠে পরিক্রমা করানো হয়। এরপর সন্ধেয় ফের দেবী তারাকে গর্ভগৃহে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।