মহেশতলায় ইলেকট্রিক শকে নির্যাতন, সেই কিশোর ফিরল বাড়িতে

0
144
ছবি সৌজন্যে : নিজস্ব

মোবাইল চুরির অপবাদে মহেশতলার রবীন্দ্রনগরের কারখানায় উল্টোকরে ঝুলিয়ে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের ঘটনায় ৪৩ দিন পর ইসলামপুরের বাড়িতে ফিরেছে নির্যাতিত নাবালক।

জানা গিয়েছে ইসলামপুর থেকে ওই কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। ডায়মণ্ডহারবার পুলিশ সূত্রে এমনটাই খবর। শোরগোল পড়েছিল রাজ্যে। এই ঘটনার তদন্তে নেমে কারখানার মালিক অভিযুক্ত শাহেনশা সহ ৫ অভিযুক্তকে গ্রেফতারও করেছিল পুলিশ। কিন্তু খোঁজ মিলছিল না নাবালকের। অভিযুক্তদের জেরা করে বিভিন্ন জায়গায় তল্লাশিও চালায় তদন্তকারী অফিসাররা।

নাবালকের পরিবার ইসলামপুর থেকে রবীন্দ্রনগর থানায় এসে বিক্ষোভও দেখিয়েছিলেন। জুন মাসের প্রথম দিকে মহেশতলায় কিশোরকে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগে শোরগোল পড়েছিল রাজ্যে।