
রবীন্দ্রনগর এলাকায় অমানুষিক অত্যাচারে ৮ ধরে নিখোঁজ কিশোরকে খুঁজতে তদন্তভার সিআইডির হাতে। এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার পুলিশ-র রবীন্দ্রনগর থানার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন এলাকায় নিখোঁজ কিশোরের ছবি-সহ বিজ্ঞাপন দেওয়ার পর এখনও পর্যন্ত উদ্ধার না হওয়ায় এবার তদন্তভার সিআইডির হাতে।
এবং সাহায্য নেয়া হচ্ছে জিআরপি-র। ইতিমধ্যে পুলিশ মূল অভিযুক্ত শাহেন শা-কে গ্রেফতার করেছে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে।
শাহেন শা সহ অন্য অভিযুক্তদের নামে একাধিক ধারায় মামলা করা হয়েছে। তবে শাহেন শা-কে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশকে বিভ্রান্ত মূলক নানারকম বক্তব্য দিচ্ছে বলে জানা গেছে।









