গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Entertainment মানসিক অবসাদে মাহিরা খান

    মানসিক অবসাদে মাহিরা খান

    0
    132
    ছবি সৌজন্যে : এক্স

    পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। সিনেমায় গ্ল্যামার ও সাবলীলভাবে পর্দায় উপস্থিতির জন্য বেশ প্রশংসিত তিনি। পেশাগত ও ব্যক্তিগত জীবনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাকে। কিন্তু প্রতিবারই সব প্রতিকূলতা সামলে নিয়েছেন তিনি। 

    শাহরুখ খান অভিনীত রইস সিনেমা দিয়ে ২০১৭ সালে বলিউডে অভিষেক হয় তার।এই সিনেমা দিয়ে ভারতে জনপ্রিয়তা বাড়তে থাকে। তবে তার সাফল্যের পেছনে ছিল এমন একটি বিষাদের গল্প। যা সম্পর্কে তিনি খুব কমই কথা বলেছেন। বলিউড এমন একটি ইন্ডাস্ট্রি, যেখানে কাজ করার স্বপ্ন অনেক অভিনয়শিল্পীই দেখেন। সেই স্বপ্ন নিয়ে পথচলা শুরু হয়েছিল মাহিরার।সম্প্রীতি এক সাক্ষাৎকারে তেমন অভিজ্ঞতার কথা ফ্যান ফলোয়ারদের জন্য শেয়ার করেছেন তিনি। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের উরি শহরে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডের সদর দপ্তরে হামলার ঘটনা ঘটে। এতে ১৯ ভারতীয় সেনা নিহত হন এবং ৩০ জনেরও বেশি আহত হন।এ হামলার জেরে পাকিস্তানি অভিনয়শিল্পীদের ভারতে কাজ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বিপাকে পড়েন মাহিরা খান। মানসিক অস্থিরতায় ভুগতে শুরু করেন তিনি। যার জন্য এখনো চিকিৎসা করাচ্ছেন তিনি। অভিনেত্রী বলেছেন, ভারত সরকারের কড়াকড়ির পর মানসিক অবসাদে ভুগতে থাকেন তিনি।

    তিনি বলেছেন, রইস সিনেমাটি সবে শেষ করেছেন এবং সবকিছু ঠিকঠাক চলছিল। তারপর হঠাৎ এই আক্রমণ ,উরির ঘটনা ঘটে। রাজনৈতিকভাবে, সবকিছু গোলমাল হয়ে যায়। ভারতের সঙ্গে, এটি সর্বদা রাজনৈতিক। কিন্তু এটি নিয়ে এত গোলমাল হতে পারে, তার ধারণার বাইরে ছিল।