
সংসদের বাইরে এবার মহুয়া মৈত্র-সুপ্রিয়া সুলেদের অন্যরূপে দেখা গেল। বিজেপি সাংসদ নবীন জিন্দলের মেয়ের বিয়ে উপলক্ষেই জাঁকজমক করে সঙ্গীত অনুষ্ঠানে ওম শান্তি ওম-র তালে চুটিয়ে নেচেছে মহুয়া মৈত্র ও কঙ্গনা রানাউত।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কন্যাকর্তা নবীন রয়েছেন মঞ্চে। এছাড়াও ছিলেন রাজীবপ্রতাপ রুডি, মহুয়া-সুপ্রিয়া-কঙ্গনা সকলেই।
একেবারে গানের সিগনেচার স্টেপও করতে দেখা যায় এই সাংসদদের। মজার বিষয়, পেশায় অভিনেত্রী কঙ্গনাকে নাচের মঞ্চে বেশ টেক্কা দিলেন মহুয়া-সুপ্রিয়ারা।







